০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:২০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


" রুপসা নদী "
মাহমুদা জলিল
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৪
" রুপসা নদী "



" রুপসা নদী "



রুপসা নদীরে.....

তুই  কি বলতে পারিস
আমার প্রিয়  কোথায় থাকে..?

তোর পাড়ে বসে কত খেলেছি,
গল্প করেছি চাঁদনী  রাতে।

তোর জলে কত স্নান করেছি,
প্রিয়  এর গায়ে জল ছিটিয়ে।
বকুল ফুলের মালা গেঁথে
অপেক্ষায়  থেকেছি তোর পাড়ে।

প্রিয়  আমার আসবে বলে
ছুটে গিয়েছি সকাল  সাঝে।
যেদিন   প্রিয়  আসতো না,
গাঁথা  মালা চোখের জলে
ভাসিয়ে দিতাম তোর বুকে।

দাদির  বানানো পিঠা নিয়ে
তোর পাড়ে যেতাম লুকিয়ে  লুকিয়ে।
মেলা থেকে কিনে আনা,
তার দেওয়া পুতির মালা,
যত্নে রেখেছি আজো আমি
আমার গলে পরিয়ে।


রুপসা নদীরে.....
তুই  কি জানিস...?
প্রিয়  আমার আসবে কবে....?
আর কি কখনো আসেনি তো বাঁকে ... ?

যদি কভু আসে ফিরে
বলিস তাকে মনে করে,
তোর পাড়ে ঐ ছোট্ট  কুঠিরে
থাকি আমি একাকী  ঘরে।


মাহমুদা জলিল।
নিউইয়র্ক ।
২৮/০৪/২৪

শেয়ার করুন